somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেটেলার! সেটেলার! সেটেলার!...

০৪ ঠা মে, ২০০৭ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আমার দেশচ্চান হীরে-মানিক/ সোনা রূপোয় ভরা/ আমার দেশচ্চান মুড়ো-মুড়ি/ গাঙে-ছড়ায় ভরা...চাকমা গান)

উন্নিশশ' ছিয়ানব্বই সালের জুনের পরে কোনো একটি সময়। পাহাড়ি নেত্রি কল্পনা চাকমা মাত্র অপহরণ হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম তখন দারুন অশান্ত - বিক্ষুব্ধ; সেনা বাহিনীর সঙ্গে সাবেক গেরিলা গ্রুপ শান্তি বাহিনীর রক্তক্ষয়ী বন্দুক যুদ্ধ লেগেই আছে।

পাহাড়ি বিদ্রোহী গ্রুপ শান্তি বাহিনী দমনের নামে নিরাপত্তা বাহিনী লংগদু, লোগাং, নানিয়ারচর, বরকল, দীঘিনালা, পানছড়িসহ নানান এলাকায় একের পর এক গণহত্যা করেই চলেছে।*

আর এই সব গণহত্যায় সরাসরি অংশ নিচ্ছে সমতল থেকে সেনা সহায়তায় পাহাড়ে পুনর্বাসিত (?) বাঙালিরা; পাহাড়ের চলতি ভাষায় এদের বলা হয় -- সেটেলার।

তো সেই সময় পেশাগত কারণে একাধিকবার ভারতের ত্রিপুরার একাধিক পাহাড়ি শরণার্থী আশ্রয় শিবিরে যাওয়া হয়। সাবরুম আশ্রয় শিবিরে পরিচয় হয় বর্ষিয়ান শরনার্থী নেতা প্রভাকুমার চাকমার সঙ্গে। তিনি ঘুরে ঘুরে দেখান, বস্তির চেয়েও ঘিঞ্জি আর নোংরা শিবিরটিকে।

আশ্রয় শিবিরে তখন প্রায় ৭০ হাজার শরণার্থী মানুষ মরছে ঝাঁকে ঝাঁকে; কিলবিলে পোকার মতো অপুষ্টি, কলেরা, ম্যালেরিয়া, আর নানান অসুখে তারা মরছে ধুঁকে ধুঁকে। এক মুঠো চালের চেয়েও তখন বুঝি সস্তা জীবনের দাম ।...

যাদের এক সময় ছবির চেয়েও সুন্দর ঘর দুয়ার, জুমের ক্ষেত আর শাল কি সেগুন বাগান ছিলো, তারা গণহত্যার কবল থেকে জীবনটুকু বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে সীমানা পাড়ি দিয়ে আশ্রয় শিবিরে কাটাচ্ছেন শরণার্থীর গ্লানিময় জীবন। রিলিফের চালডালের জন্য ভিখিরির মতো লাইনে দাঁড়াচ্ছেন শিশু সন্তানের মুখে দুটি অন্ন তুলে দেওয়ার জন্য!

সাবরুম আশ্রয় শিবির ঘুরে দেখার সময় এক ঝাঁক চাকমা শিশু ঘিরে ধরে এই প্রতিবেদককে। এই সব শিশুর জন্ম আশ্রয় শিবিরেই। তারা শুধু বড়দের কাছে শুনেছে, ওপারে বাংলাদেশে এক সময় তাদের আনন্দময় জীবনের কথা। আর শুনেছে, দেশত্যাগের একটি অন্যতম কারণ গণহত্যা, সেটেলারদের জমিজমা দখলের নোংরা রাজনীতির টুকরো কথা।

শিশুর দল ঘিরে ধরে বাংলাদেশ থেকে আসা `বাঙাল'কে। কিচির মিচির করে চিৎকার করতে থাকে:

সেটেলার! সেটেলার! সেটেলার!...

প্রভাকর বাবু নিবৃত্ত করার চেষ্টা করেন তাদের। বলেন, আপনি কিছু মনে করবেন না যেনো আবার। ওরা আপনাকে চিনতে পারেনি।

কিছুই মনে করার ছিলো না কখনোই। কিন্তু কচিকন্ঠের সেই সব চিৎকার এখনো কেনো যেনো মাঝরাতে ঘুম ভাঙিয়ে দেয়। মাথার মধ্যে আটকে যাওয়া ভাঙা রেকর্ডের মতো ঘুরতে থাকে সমবেত শিশু-শ্লোগান: সেটেলার! সেটেলার! সেটেলার!...

*দ্রষ্টব্য:
এক. কল্পনা চাকমা বিষয়ক পোস্ট--'কল্পনা চাকমা এখন কোথায়?'

দুই: গণহত্যা বিষয়ক পোস্ট--'একটি লোমহর্ষক গণহত্যার কাহিনী।'
----
ছবি: শঙ্খ নদী, বান্দরবান, লেখক।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৭
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার সব সেবা ভালো ছিল না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩



শেখ হাসিনার গুম খুনের সেবা ভালো ছিল না। ছাত্র-জনতার যে সেবার কারণে তিনি দেশ ছেড়েছেন তাঁর সে সেবা ভালো ছিল না। আর তাঁর নির্বাচন ব্যবস্থা ছিল এক কথায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×